মোটর ভ্যান লরির সংঘর্ষ মৃত্যু এক মহিলার - The News Lion

মোটর ভ্যান লরির সংঘর্ষ মৃত্যু এক মহিলার




দি নিউজ লায়ন ; রবিবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে মোটর ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটলে মৃত্যু হয় এক মহিলার।মৃত মহিলার নাম আজমিরা মোল্লা(১৯)।তার বাড়ি উত্তর অঙ্গতবেড়িয়া। এলাকায়।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল থেকে ঘন কুয়াশা পড়ার কারণে অন্ধকার হয়ে যিচ্ছিল মাঝে মাঝে।


সেই সময় ট্রেন ধরবে বলে মোটর ভ্যান করে তালদি স্টেশনের দিকে যাচ্ছিল আজমিরা মোল্লা।এদিকে বারুইপুর থেকে ক্যানিং যাচ্ছিল একটি লরি।হঠাৎই মোটর ভ্যান লরি মুখোমুখি সংঘর্ষ হয় এবং লরিটি রাস্তার ধারে গিয়ে উল্টে যায়।ঘটনাস্থলে মৃত্যু আজমিরা মোল্লার।এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।


পুলিশ আজমিরা মোল্লা কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ ঘাতক লরিটি আটক করে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.